শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ আসছে পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা

    আজ আসছে পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না—এ বিষয়ে আজ পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। বিষয়টি নিয়ে দেশটির ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

    সূত্র জানায়, বিশ্বকাপ ইস্যুতে আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে পাকিস্তান সরকারের অবস্থান স্পষ্ট করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

    এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট মহলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

    রোববার (২৫ জানুয়ারি) সামা টিভির খবরে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নকভি আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী আজ লন্ডন থেকে লাহোরে পৌঁছানোর কথা রয়েছে। 

    সূত্র জানায়, বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বিদ্যমান পরিস্থিতি ও সামগ্রিক বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন পিসিবি চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে, জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নীতিনির্ভর এবং ক্রিকেটের মৌলিক মূল্যবোধকে সামনে রেখেই পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নেবে, পিসিবি তা পুরোপুরি অনুসরণ করবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে।

    আইসিসির বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালানো হয় এবং অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত নিরাপত্তা মূল্যায়ন করা হয়। পর্যালোচনার পর ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় আইসিসি।

    নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান ১৪তম, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়ে এগিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন