শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেক্সিকোর ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত

    মেক্সিকোর ফুটবল মাঠে সশস্ত্র হামলায় ১১ জন নিহত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোর সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর ঘটে গেল হিংস্র ঘটনায় ১১ জনের মৃত্যু। হামলাকারীদের হাতে এ সময় আরও ১২ জন আহত হয়েছেন।

    রোববার (২৫ জানুয়ারি) সালামানকার মেয়র সেসার প্রিয়েতো ফেসবুকে এই ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

    এই হামলা শহরে নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

    মেক্সিকোর সালামানকা শহরে ফুটবল ম্যাচের পর সংঘটিত হামলাকে মেয়র সেসার প্রিয়েতো ‘গুরুতর সামাজিক ভাঙ্গন’ হিসেবে অভিহিত করেছেন। এই ঘটনায় এক নারী এবং এক শিশুও আহত হয়েছেন।

    মেয়র প্রিয়েতো ফেসবুকে বলেন, “এই ঘটনা রাজ্যজুড়ে, বিশেষ করে সালামানকায় সহিংসতার ঢেউ বইয়ে দিয়েছে, যা আমরা দুঃখের সঙ্গে প্রত্যক্ষ করছি। দুর্ভাগ্যজনকভাবে অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে তাদের অধীন করার চেষ্টা করছে, কিন্তু তারা তা অর্জন করতে পারবে না।”

    ঘটনাস্থল সালামানকা অবস্থিত গুয়ানাহুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী নিহত ও আহতদের চিকিৎসা এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন