বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 

    শ্রীমঙ্গলে ৪ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতায় শীত তেমন অনুভূত হচ্ছে না।

    মঙ্গলবার (২৭শে জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

    এর আগে সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় সর্বনিম্ন ১০ ডিগ্রি। রবিবারও একইভাবে ১০.২ ডিগ্রি এবং শনিবার ১০ ডিগ্রি ছিল।

    শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল জানান, আগামী কয়েক দিনেও তাপমাত্রা একই রকম থাকবে। সন্ধ্যা ও রাতে শীত বেশি অনুভূত হলেও ভোরবেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে রৌদ্রে থাকার কারণে দিনের বেলায় শীত অনুভূত কম হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন