বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ক্রিমি হোয়াইট সস ম্যাগি – স্বাদে নতুন মাত্রা

ক্রিমি হোয়াইট সস ম্যাগি – স্বাদে নতুন মাত্রা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ম্যাগি নুডলস মানেই ঝটপট সমাধান। আজকাল দ্রুত এবং সহজে সুস্বাদু খাবার তৈরি করার ট্রেন্ড বাড়ছে। সেই ধারাকে সামনে রেখে হোয়াইট সস ম্যাগি নতুন স্বাদে রান্নাঘরে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। চলুন জেনে নিই, কীভাবে এই ক্রিমি ডেলাইটটি তৈরি করা যায়।

নিচে জাদুকরী স্বাদের হোয়াইট সস ম্যাগি তৈরির রেসিপি তুলে ধরা হলো:

উপকরণ:

  • ম্যাগি নুডলস: ২ প্যাকেট।
  • মাখন : ২ টেবিল চামচ।
  • ময়দা: ২ টেবিল চামচ।
  • দুধ: ১.৫ কাপ (তরল)।
  • রসুন কুচি: ১ চা চামচ।
  • সবজি: ক্যাপসিকাম ও সুইট কর্ন (আধা কাপ)।
  • মশলা: ম্যাগি টেস্ট মেকার, চিলি ফ্লেক্স, ওরিগানো ও সামান্য গোলমরিচ গুঁড়ো।
  • চিজ: স্লাইস বা মোজ্জারেলা (স্বাদমতো)।

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ম্যাগি নুডলসগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে নরম না হয়ে যায়।
২. প্যানে সামান্য মাখন দিয়ে রসুন কুচি এবং সবজিগুলো হালকা ভেজে তুলে রাখুন।
৩. একই প্যানে বাকি মাখন গলিয়ে তাতে ময়দা দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না সুন্দর গন্ধ বের হয়। এবার অল্প অল্প করে দুধ ঢালুন এবং অনবরত নাড়তে থাকুন যাতে দলা পাকিয়ে না যায়। মিশ্রণটি ঘন ও মসৃণ হয়ে এলে এটিই আপনার হোয়াইট সস।
৪.  তৈরি করা সসে ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিন। এবার সেদ্ধ নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৫.  সবশেষে ওপর থেকে চিজ, চিলি ফ্লেক্স এবং ওরিগানো ছড়িয়ে দিন। চিজ গলে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। 

সস যদি খুব বেশি ঘন হয়ে যায়, তবে সামান্য গরম পানি বা দুধ মিশিয়ে টেক্সচার ঠিক করে নিতে পারেন। যারা আরও বেশি পুষ্টিকর করতে চান তারা এতে সেদ্ধ করা মুরগির মাংসের কুচি যোগ করতে পারেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন