শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাকেরগঞ্জে শহীদ জিয়া-বেগম জিয়ার মাজারে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

    বাকেরগঞ্জে শহীদ জিয়া-বেগম জিয়ার মাজারে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এবং উপজেলা বিএনপির উপদেষ্টা আকবর হোসেন মাসুদ আকন।

    গতকাল ২৮ জানুয়ারি ২০২৬, বুধবার বিকেল ৩টায় এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে আবুল হোসেন খানের সঙ্গে যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের সাবেক ছাত্রনেতা, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কৃতী সন্তান ও ইতালির সিসিলি পালার্মো বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মাসুদ আকন।

    এ সময় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে বিএনপির চলমান আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন