শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

    রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

    বুধবার (২৮ জানুয়ারি) রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ. বি. এম. সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেন বিএনপি। আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে গত ৩০ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

    দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের প্রচারণা শুরুর পর থেকে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির বেশিরভাগ নেতা। জোটের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে শাহাজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরাইল উপজেলা বিএনপি।

    সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, ওই কমিটির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না। এ কারণে সবার সতর্কতা নিশ্চিত করতে পুরো কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন