বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্লট দুর্নীতি মামলা: হাসিনাসহ ৪ জনের কারাদণ্ড

    প্লট দুর্নীতি মামলা: হাসিনাসহ ৪ জনের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর, এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে; অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড কার্যকর হবে। 

    অন্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী ৫ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত -৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন।

    দুদক অভিযোগ করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন। মামলায় আরও ছিলেন শেখ রেহানার আরেক মেয়ে এবং টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তদন্তে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনের নামও এসেছে।

    দুদকের সহকারী পরিচালকরা ১৩ জানুয়ারি রাদওয়ান ও আজমিনার নামে দুটি পৃথক মামলা দায়ের করেন। শুরুতে ১৬ জনকে আসামি করা হয়, পরে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) ১০ মার্চ আদালতে দাখিল করা হয়।

    আদালতের তথ্য অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। রাদওয়ানের প্লট নম্বর ১১ এবং আজমিনার ১৯।

    রাদওয়ানের মামলার অন্যান্য আসামিরা ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব ও কর্মকর্তাসহ রাজউকের সাবেক চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। আজমিনার মামলার অন্যান্য আসামিরাও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন