শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

    ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আবারও ভারতকে হারিয়ে ফাইনালের পথে এক বড় জয় অর্জন করেছে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে লাল-সবুজরা ২-০ গোলে জিতে দলের ফাইনাল সম্ভাবনা আরও শক্ত করেছে।”

    ম্যাচের দুই গোলই আসে প্রথমার্ধে। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে লিড নেয় বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট ঠিকভাবে বুঝতে না পারায় তার হাতে লেগে বল পড়ে যায় গোলপোস্টের সামনে। সুযোগ কাজে লাগিয়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাস সহজেই বল জালে জড়ান।

    গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৩৯ মিনিটে দ্রুতগতির কাউন্টার অ্যাটাক থেকে ডান প্রান্ত দিয়ে করা ক্রসে ভারতের রক্ষণভাগকে ছাপিয়ে যান ফরোয়ার্ড আলপি আক্তার। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দারুণ দক্ষতায় গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।

    বিরতির পরও বাংলাদেশের আক্রমণাত্মক খেলা অব্যাহত ছিল। বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। অন্যদিকে খেলায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি ভারত। বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

    এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।

    দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে নেপালকে হারানো ভারত ৩ পয়েন্ট ও -১ গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচেই হারায় এখনো পয়েন্টশূন্য।

    আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ বাকি থাকতেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে যদি ভারত ভুটানকে হারায় এবং বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যায়, পাশাপাশি নেপাল ভুটানের বিপক্ষে জয় পায় তাহলে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত হবে ফাইনালের দুই দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন