শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পরিদর্শন করলো ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

    বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী পরিদর্শন করলো ঋষিকুম্ভ ও কুম্ভমেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রাচীন দ্বাবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ।

    রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশে একমাত্র চট্টগ্রামের বাঁশখালীস্থ পূর্ণকুম্ভের অনুসরণে যুগাবতার শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত ঋষিধামে প্রতি তিন বছর পরপর এ কুম্ভমেলার আয়োজন হয়ে থাকে। ঋষি অদ্বৈতানন্দ পরিষদের সহযোগিতায় ১১দিন ব্যাপী এই দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা অনুষ্ঠিত হয়।

    এ আয়োজনে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময় জুড়ে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পরিদর্শন করেন ঋষিকুম্ভ ও কুম্ভমেলার এই  বর্ণাঢ্য আয়োজন।

    এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ'র সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, বিধু দে, টিটন দে সহ উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

    ১১দিন ব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের বিখ্যাত বিভিন্ন শিল্পী ও কলাকৌশলীদের ধর্মীয় সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো অঙ্গন। ঋষিকুম্ভ ও কুম্ভমেলার এ আয়োজন পরিদর্শন শেষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়, মন পবিত্র হয় এবং মানুষে মানুষে নতুন ভাবের মেলবন্ধন ও হৃদ্যতা তৈরি হয়। এবং ঋষিকুম্ভ ও কুম্ভ মেলার আয়োজনের সফলতা কামনা করেন উপস্থিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন