শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এই ৯টি বাক্য বললে হতে পারে আত্মকেন্দ্রিকতার ইঙ্গিত

    এই ৯টি বাক্য বললে হতে পারে আত্মকেন্দ্রিকতার ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলছেন, আত্মকেন্দ্রিক বা স্বার্থপর ব্যক্তিরা সাধারণত কথাবার্তায় কিছু নির্দিষ্ট ধরণের বাক্য ব্যবহার করেন। যদিও কেউ একবার বা দুবার এসব কথা বললে তাকে আত্মকেন্দ্রিক বলা যায় না, কিন্তু নিয়মিত এই ধরনের আচরণ মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। সচেতন থাকা জরুরি।

    প্রধান ৯টি বাক্য ও তাদের ব্যাখ্যা:

    ১."আমি এটা করলে আমার কী লাভ?"

    কাজ করার আগে নিজের স্বার্থ ও লাভকে মূল প্রাধান্য দেওয়া। অন্যের উপকারের চেয়ে নিজের লাভ বড়।

    ২. "আমি দুঃখিত তুমি এমনটা অনুভব করছো।"

    ছদ্মবেশী ক্ষমা। সরাসরি নিজের ভুল স্বীকার না করে দোষ অন্যের ওপর চাপানো।

    ৩. "তুমি কেন সবসময় সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি করো?"

    গ্যাসলাইটিং বা দোষারোপ, যাতে আপনি নিজের বিচারবুদ্ধি নিয়ে সন্দেহে ভোগেন।

    ৪. "যাই হোক, চলো আমার ব্যাপারে কথা বলি।"

    আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে রাখতে প্রসঙ্গ পরিবর্তন করা।

    ৫. "আমি কি আগে এটা বলিনি?"

    আধিপত্য বিস্তারের ভাষা, বোঝাতে চায় যে তারা বেশি জানে বা আপনি তাদের কথা ঠিকভাবে শোনেন না।

    ৬. "তুমি আমার জন্য এটা করতে না পারলে আমি খুব হতাশ হবো।"

    আবেগের মাধ্যমে নিয়ন্ত্রণ (Emotional Manipulation) করার চেষ্টা।

    ৭. "আমি আসলে খুব ব্যস্ত।"

    অন্যের প্রয়োজনের সময় অজুহাত দেওয়া, কিন্তু নিজের প্রয়োজন হলে প্রত্যাশা রাখা যে আপনি সব ছেড়ে সাহায্য করবেন।

    ৮. "আমার জীবনে এর চেয়েও বড় সমস্যা আছে।"

    আপনার কষ্ট ছোট করা, নিজের সমস্যা বড় করে দেখানো।

    ৯. "আমি জাস্ট মজা করছিলাম, তুমি এত সিরিয়াস কেন?"

    অপমান বা ছোট করার পর তা ‘মজা’ বলে উড়িয়ে দেওয়া।

    যদি কেউ নিয়মিত এই ধরনের বাক্য ব্যবহার করে আপনার মানসিক শান্তি বিঘ্নিত করে, তবে বোঝা যায় যে সেই ব্যক্তি কেবল নিজেকে নিয়েই ভাবেন। এমন মানুষের সঙ্গে কথা বলার সময় সচেতন থাকা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন