শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামী লীগ শ্রমিক বিএনপিতে যোগদান

    পঞ্চগড়ে ৫ শতাধিক আওয়ামী লীগ শ্রমিক বিএনপিতে যোগদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়-১ আসন থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এসময় তাদের ফুল দিয়ে বরণ করেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির।

    মঙ্গলবার দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভায় যোগদান করেন শ্রমিকেরা। 

    অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কিছু নেই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিশ্চিত করতে পারলে, বাংলাদেশের ইতিহাস লিখিত হবে। একটা আসনের নির্বাচন মনে করার কোন কারণ নেই। আমাদের সবাইকে হাত মিলাতে হবে। আজকে আমরা এই পঞ্চগড়ে যা করবো, এটা প্রভাব সারা বাংলাদেশে পড়বে। এবং বিশ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব আশেপাশের দেশেও একটা পড়বে। 

    এ সময় ধানের শীষের প্রার্থী নওশাদ জমির বলেন, বাংলাদেশে যা ঘটবে এটার প্রভাব সারা বিশ্বে পড়বে। এই একটা ভোট দিয়ে আমরা আগামীর বিশ্বে, আগামীর বাংলাদেশে আমাদের পরিবর্তনকে, ইতিহাসকে আমরা একটা দিকে ধাবিত করতে পারব। একটা দিকে প্রবাহিত করতে পারব। 

    একই সাথে তিনি ধানের শীষে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক থাকার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন