শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

    সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির নতুন ধারা নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফাতাহ কমব্যাট সিস্টেম (FCS)। উস্তায শাহ্ আমানত সাবিরের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই মার্শাল আর্ট সিস্টেমটি বাস্তব পরিস্থিতি অনুযায়ী লড়াইয়ের কৌশল শেখার সঙ্গে ইসলামী আদর্শকে মিলিয়ে গড়ে তোলা হয়েছে।

    FCS নিজের কার্যক্রমকে বিশ্বের প্রথম শির্ক, কুফর ও মিউজিকমুক্ত মার্শাল আর্ট হিসেবে পরিচয় দিচ্ছে। প্রচলিত মার্শাল আর্টের মতো সম্মান প্রদর্শনের জন্য মাথা নত করার রীতি এখানে বাদ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দর্শন অনুযায়ী, একজন মুসলিম শিক্ষার্থী শুধু আল্লাহর কাছে মাথা নত করে আত্মরক্ষা শিখবে।

    ফাতাহ কমব্যাট সিস্টেমে রয়েছে— নিখুঁত হ্যান্ড স্ট্রাইকস ও কিকস, শত্রুকে নিয়ন্ত্রণের জন্য গ্র্যাপলিং ও চোক টেকনিক, মাটিতে বা ধস্তাধস্তির সময় গ্রাউন্ড ও ক্লিঞ্চ ফাইট, বাস্তব জীবন ও প্রতিকূল পরিস্থিতি ভিত্তিক বিশেষ কৌশল, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে FCS-এর শাখা চালু রয়েছে। খুলনা, যশোর, অভয়নগর, সুতারখালী ও চাঁদপুরে শিক্ষার্থীরা নিজ নিজ শাখায় প্রশিক্ষণ নিতে পারবে।

    উস্তায শাহ্ আমানত সাবির জানান, “আত্মরক্ষা শেখার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম উম্মাহর জন্য একটি নিরাপদ, শক্তিশালী ও বিশ্বাসভিত্তিক আত্মরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

    প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ৯ ফারাজী পাড়া লেন, খুলনা প্রধান শাখাসহ সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন