বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার

    কুলাউড়ায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত নির্বাচনগুলোতে কি হয়েছে তা ভুলে যান, আসন্ন নির্বাচনে সততার সহীত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে হবে আমাদের সকলকে। সরকারের সামনে এ নির্বাচন একটি চ্যালেঞ্জ তাই সকলে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা নির্ভয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে দেশ ও জাতিকে। মৌলভীবাজারের কুলাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  

    মৌলভীবাজার-২আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কুলাউড়ার ইউএনও মো: মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্ল্যা প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আনিসুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন। 

    অনুষ্ঠানে অতিথিরা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে যাতে কেউ বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য সরকার দায়িত্বশীল কর্মকর্তাসহ ভোটারের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে। এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে বডি ক্যামেরা থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের ফলাফলের অপেক্ষায়। কোন অপশক্তির কাছে মাথা নত না করে সততা ও আদর্শের সাথে নির্বাচনী দায়িত্ব পালনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
     
    উক্ত সংসদীয় আসনের ২ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারী ৩ দিনব্যাপী এ প্রশিক্ষনে অংশ নেন। কুলাউড়া উপজেলায় ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লক্ষ ৩ হাজার ২০ জন। বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন