শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: মজিবুর রহমান   

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: মজিবুর রহমান   
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে আপনারা তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় বারবার ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা  সন্ত্রাস করেছে,বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। জামায়াতে ইসলামী'র দুজন মন্ত্রী ছিল ২২ জন এমপি ছিলো, এদের কারো বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি । যেহেতু সব দলের শাসন  দেখেছেন  এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে  দাঁড়িপাল্লায় ভোট দিন। 

    তিনি বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা -৪ আসনে  চরফ্যাশন  সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
    অধ্যাপক মজিবর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কেউ ঘুষ নিলে,চাঁদাবাজি করলে অ্যাপস এর মাধ্যমে সরকারকে  জানাতে পারবেন, আপনার পরিচয় গোপন রাখা হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  এতে করে অপরাধ লাগব হবে। তিনি আরো বলেন, একটি দল বেকারদেরকে ভাতা দিবে বলেছে, বেকার ভাতা পেলে আমাদের যুব সমাজ অলস হবে আরো বেকারত্ব বাড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। এতে তারা সমাজ ও পরিবারে আত্মমর্যাদা নিয়ে চলতে পারবে, দেশ তাদের সেবা পাবে।  

    জনসভায় ভোলা বরিশাল সেতু নির্মাণের  দাবি উঠলে, অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা জানি ভোলা বরিশাল সেতুর দাবি যৌক্তিক এবং তা দীর্ঘদিনের। 
     দুর্নীতি বন্ধ হলে দেশ চালাতে অর্থের অভাব হবে না। তাই ভোলা বরিশাল সেতুসহ যেকোনো বিশাল অবকাঠামা নির্মান সরকারের জন্য সহজ হবে। 

    জনসভায় ভোলা- ৪(চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান। 

    ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে ও চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি  রিয়াজুল ইসলাম রিয়াজ,হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন বক্তব্য রাখেন। 

    এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  এলডিপির ভোলা জেলা সভাপতি মো: বশির উল্লাহ,বিডিপির জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু, জেলা সমন্বয়ক এডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ জিহাদি ও ছাত্র শিবিরের ভোলা জেলা সভাপতি মো: আ: হালিম প্রমুখ।

     হাজার হাজার মানুষের অংশ গ্রহণে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়।  

    এদিকে জনসভা শেষ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর  ১৫-২০ জন নেতাকর্মী  আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী  অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন