শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করার নিয়ম

    ব্যবহৃত মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করার নিয়ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম এখন সম্পূর্ণভাবে কার্যকর। ১ জানুয়ারি থেকে বাংলাদেশে কেনা বা বিদেশ থেকে আনা সব মোবাইল ফোন অবশ্যই নিবন্ধন করা ছাড়া ব্যবহার করা যাবে না।”

    এবার ব্যবহৃত মোবাইল ফোন হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তনের ক্ষেত্রে অথবা অন্য কারও ব্যবহারের জন্য হস্তান্তরের পূর্বে অথবা বিক্রয়ের পূর্বে আবশ্যিকভাবে ডি-রেজিস্ট্রেশন (এনআইডি থেকে হ্যান্ডসেটটির নিবন্ধন/রেজিস্ট্রেশন বাতিল/অবমুক্ত) করতে হবে। এক্ষেত্রে, সিম ক্রয়ের সময় ব্যবহৃত ডকুমেন্ট (এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার)-এর শেষ ৪টি সংখ্যার প্রয়োজন হবে।

    আসুন কীভাবে ঘরে বসে আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি বিক্রির আগে ডি-রেজিস্ট্রেশন করতে পারবেন দেখে নিন-
    ১. প্রথমে সিটিজেন পোর্টাল neir.btrc.gov.bd
    ২. মোবাইল অপারেটরদের (এমএনও) পোর্টাল
    ৩. মোবাইল অ্যাপ
    ৪. ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)

    ডি-রেজিস্ট্রেশন করার শর্তসমূহ
    ১. ডি-রেজিস্ট্রেশন করার জন্য গ্রাহকের হ্যান্ডসেটে/মোবাইল ফোনে ব্যবহৃত সিমটি অবশ্যই নিজ এনআইডি তে নিবন্ধিত হতে হবে।
    ২. ক্লোন/ডুপ্লিকেট আইএমইআই(IMEI) -সম্বলিত হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর প্রদান করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন