বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • সরিষাবাড়ীত অস্ত্র ও গুলিসহ যুবক আটক

    সরিষাবাড়ীত অস্ত্র ও গুলিসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গুলি, দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

    বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দয়ালপুর এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত নাঈম হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

    পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের দয়ালপুর এলাকায় বিশেষ অভিযান চালায় যৌথবাহিনীর একটি দল। এসময় নাঈম হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এসময় আগ্নেয়াস্ত্রের গুলি, দেশীয় রামদা, ছুড়ি, অস্ত্র তৈরির সরঞ্জাম, পাইপ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জামসহ নাঈম হোসেন নামে এক যুবককে আটক করা হয়। 

    এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাচ্চু মিয়া বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলিসহ নাঈম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন