বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হাঁসের মাংসের কোর্মা তৈরি করুন

হাঁসের মাংসের কোর্মা তৈরি করুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গরম ভাত, পরোটা বা পোলাও—যেকোনো খাবারের সঙ্গে হাঁসের মাংসের কোর্মা পরিবেশন করলে মিলন হয় চমৎকার স্বাদের। অতিথি আপ্যায়নের জন্য বা পরিবারের সঙ্গে আনন্দময় খাবারের জন্য রাঁধতে পারেন এই রেসিপি।

উপকরণ (১ কেজি হাঁসের মাংসের জন্য)

  • হাঁসের মাংস: ১ কেজি

  • আলু: ৩টি

  • রসুন বাটা: ২ চা চামচ

  • আদা বাটা: ২ চা চামচ

  • জিরা বাটা: ১ চা চামচ

  • ধনিয়া গুঁড়া: ১ চা চামচ

  • হলুদ গুঁড়া: ২ চা চামচ

  • মরিচ গুঁড়া: ২ চা চামচ

  • কাঁচা মরিচ বাটা: ১ চা চামচ

  • টকদই: ১ কাপ

  • তেজপাতা, এলাচ, দারুচিনি: ২টি করে

  • গোলমরিচ: ১ চা চামচ

  • পেঁয়াজ বাটা: ৩ চা চামচ

  • রসুন থেঁতো করা: ৪ কোয়া

  • লবণ: স্বাদ অনুযায়ী

  • কাজু বাদাম পেস্ট: ২ চা চামচ

  • টমেটো পিউরি: ২ চা চামচ

  • জয়ফল ও জয়িত্রী গুঁড়া: সামান্য

  • তেল: ১/২ কাপ


প্রস্তুত প্রণালী

  1. হাঁসের মাংস ধুয়ে কাঁচা মরিচ বাটা, টকদই ও লবণ দিয়ে ২০ মিনিট মেরিনেট করুন।

  2. একটি বড় প্যানে তেল গরম করে গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে ফোঁড়ন দিন। এরপর থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন।

  3. একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে মসলা কষান। সামান্য পানি দিন যাতে মসলা পুড়ে না যায়।

  4. ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মসলা আরও কষান।

  5. মেরিনেট করা হাঁসের মাংস ও টুকরা করা আলু মসলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষান।

  6. টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট ও বাকি টকদই মিশিয়ে নিন। মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি যোগ করুন।

  7. ঢাকনা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

  8. ঝোল ঘন হলে জয়ফল-জয়িত্রী গুঁড়া ও টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন