শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভ্যালেন্টাইনস উইক ২০২৬: কোন দিন কী দিবস?

    ভ্যালেন্টাইনস উইক ২০২৬: কোন দিন কী দিবস?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরু হয়ে গেলো ফেব্রুয়ারি মাস, মাসটি যেন ভালোবাসার মাস হিসেবে পরিচিত। রোজ ডে দিয়ে ভ্যালেন্টাইনস উইক শুরু হলেও শেষ হয় ভ্যালেন্টাইন্স ডে-তে। বছরের অন্যান্য মাসগুলিতেও অনেক দিন থাকে—কিছু আনন্দঘন, আবার কিছু মজার।

    তবে ভ্যালেন্টাইনস উইকের দিবসগুলো যেন ভালোবাসাকে পুনর্জীবিত করে। ভ্যালেন্টাইনস উইকের ৭ দিন ধরেই পালন করা হয় ৭টি দিবস।

    চলুন জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইন সপ্তাহে কবে কোন দিবস-

    ১। ৭ ফেব্রুয়ারি রোজ ডে বা গোলাপ দিবস। প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা জানাতে এদিন উপহার দিতে পারেন লাল গোলাপ।

    ২। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে। আপনার ভালোবাসার কথা জানিয়ে তাকে সারাজীবনের জন্য আপন করে পাওয়ার কথা বলার দিন এটি।

    ৩। ৯ ফেব্রুয়ারি হচ্ছে চকোলেট ডে। চকোলেট খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। প্রিয় মানুষটিকে তাই এক বক্স চকোলেট উপহার দিতে পারেন এইদিন।

    ৪। বিশ্ব টেডি ডে হচ্ছে ১০ ফেব্রুয়ারি। চমৎকার একটি টেডি উপহার দিয়ে এদিন প্রিয় মানুষকে আনন্দিত করতে পারেন।

    ৫। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে। ভালোবাসা ও সম্পর্কের ব্যাপারে একই লক্ষ্যে অটল থাকার কথা দেওয়ার দিন।

    ৬। ১২ ফেব্রুয়ারি হাগ ডে বা আলিঙ্গন করার দিন। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া আলিঙ্গনে ভালোবাসার পাশাপাশি লুকিয়ে থাকে ভরসা।

    ৭। ১৩ তারিখ বিশ্ব চুম্বন দিবস বা কিস ডে। চুম্বন ভালোবাসার অন্যতম চমৎকার বহিঃপ্রকাশ।

    ৮। ১৪ তারিখ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভালোবাসা উদযাপনের দিন।

    তবে আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। এদিন থেকেই শুরু হয়ে যায় প্রেমের সপ্তাহ। শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। এর আগে একেকদিন একেক দিবস। ৭ তারিখ যেমন রোজ ডে।

    অভিমান ভাঙাতে কিংবা ভালোবাসার কথা জানাতে প্রিয়জনকে আজ গোলাপ দিতেই পারেন। দেখবেন আপনার না বলা সব কথাই বলে দেবে এই গোলাপ। যুগ যুগ ধরেই এই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে আছে। গোলাপের সঙ্গে জড়িয়ে আছে প্রেম, অনুভূতি আর মুগ্ধতার প্রকাশ। তাই ভালোবাসার অনুভূতি জানাতে প্রিয়জনকে একগুচ্ছ গোলাপ দিতে পারেন। এই ফুল মানুষকে ভালোবাসার অনুভূতির কাছাকাছি নিয়ে যায় এবং সম্পর্কের উষ্ণতা বাড়াতে সাহায্য করে।

    প্রচলিত আছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ প্রিয়জনকে মনের কথা জানানোর জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। তবে যেভাবে এ প্রথা শুরু হোক না কেন, গোলাপ দিবসে আপনি প্রিয় মানুষকে লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, ল্যাভেন্ডার বা নীল—যে কোনো রঙের গোলাপ উপহার দিতে পারেন। মনে রাখতে হবে, প্রতিটি রঙের গোলাপ আলাদা অনুভূতির প্রতীক।

    গোলাপ দিবস ঠিক কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে খুব বেশি তথ্য জানা যায় না। তবে কেন এই দিনটি উদযাপন করা হয়, তা পরিষ্কার। কারণ, গোলাপ দিবস দিয়েই ভ্যালেন্টাইনস সপ্তাহের সূচনা হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন