শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীমঙ্গলে ৫টি এয়ারগান উদ্ধার

    শ্রীমঙ্গলে ৫টি এয়ারগান উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-৯,সিলেট বিভাগে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এলাকায় মাদক,অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    র‍্যাব-৯ এর তথ্য অনুযায়ী, ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে এই অঞ্চলে তারা ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগান উদ্ধার করেছে। এই সাফল্য সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখেছে।

    এর ধারাবাহিকতায়,র‍্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজারে আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ৬ই ফেব্রুয়ারি রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারের আশপাশে এয়ারগান লুকানো থাকতে পারে।

    প্রত্যক্ষ অনুসন্ধানের জন্য র‍্যাবের আভিযানিক দল ৭ই ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ১২টার ঘটনাস্থলে পৌঁছে। তারা মতিগঞ্জ বাজারের পাশে উদনাছড়া ব্রিজের নিচে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কোনো সন্দেহভাজন জরিত হিসেবে কাউকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা ও অভিযান চলমান রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন