শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা

    সন্তানকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন মা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ সদরে পরকীয়ার জেরে ৩ বছরের শিশু সন্তানকে হত্যা করার অভিযোগে ২৫ বছর বয়সী সেতু বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনার ২০ দিন পর নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরকীয়া প্রেমিকও পালিয়ে গেছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদরের গোবরা নিলারমাঠ এলাকার ওই নারীর স্বামী রুবেল শেখের বাড়ি থেকে শিশু ফারিয়ার (৩) মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। এর আগে গত ১৭ জানুয়ারি ওই শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। 

    জানা গেছে, গত ৬ মাস আগে সেতু বেগমের সঙ্গে  টিকটকে পরিচয় হয় ফরিদপুর জেলার সদরপুর থানার বাড়ৈইহাট গ্রামের মিরাজ মোল্লার সাথে। পরে পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা। এরই জের ধরে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের ৩ বছরের শিশু সন্তানকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর মরদেহ বাসার ট্যাংকে লুকিয়ে রাখে।

    পরে পরকীয়া প্রেমিক রুবেলের সঙ্গে পালিয়ে যায় মা সেতু বেগম। প্রেমিক তাকে ১৯ দিন পর ছেড়ে চলে যাওয়ার পর সেতু বেগম তার নিজের বাবার বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের লোকজন জিজ্ঞেসা করলে মা সেতু বেগম স্বীকার করে বলে পরকীয়া প্রেমিক রুবেল শেখের সহোযোগিতায় মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে বাসার ট্যাংকে লুকিয়ে রেখেছে। পরিবারের সদস্যরা তাকে আটক করে গোপালগঞ্জ সদর থানার নিয়ে যায়। পুলিশ সেতু বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ দিন পর আজ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। 

    বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বলেন, আমরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন