বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ধানের শীষ রেকর্ড সংখ্যাক ভোটে বিজয়ী হবে: কামরুল  

    ধানের শীষ রেকর্ড সংখ্যাক ভোটে বিজয়ী হবে: কামরুল  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর)আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো.কামরুজ্জামান কামরুলের 

    ধানের শীষের সমর্থনে উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালের মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠের নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তিনি দেখছেন, তাতে ইনশাআল্লাহ সারা দেশের মতো এখানেও ধানের শীষ রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।

    তিনি আরো বলেন, প্রত্যেককে নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না। একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান ।

    তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য সচিব জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক  রাখাব উদ্দিন, চাঁন মিয়া মাষ্টার,আজিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সাক্ষরপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সালমা নজির, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন,সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা মো.সুলেমান হোসন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীপুর উত্তর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান,আলহাজ্ব খসরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রসঙ্গত,সকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সিএনজি,অটোরিকশা,মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহন যোগে উপজেলার বানিজ্য বাদাঘাট বাজারে মিছিল সহকারে নেচেগেয়ে ধানের শীষে ভোট চান।ক্রমান্বয়ে জনসভায় জনতার ঢল নামে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন