বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপের নিরাপত্তায় যুক্ত হচ্ছে রোবট কুকুর

বিশ্বকাপের নিরাপত্তায় যুক্ত হচ্ছে রোবট কুকুর
ছবি- নতুন কাগজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। মেগা এই ক্রীড়া আয়োজন চলাকালে অপরাধ ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় পুলিশের সহায়তায় অভিনব প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে দেশটি। এর অংশ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এক ঝাঁক রোবট কুকুর।

চার পায়ের এই রোবট কুকুরগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় সহজেই প্রবেশ করতে সক্ষম। বিশেষ সেন্সর ও ক্যামেরায় সজ্জিত এসব রোবট রিয়েল-টাইমে লাইভ ভিডিও ফুটেজ পাঠাতে পারবে নিয়ন্ত্রণ কক্ষে। ফলে পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে নিরাপত্তা বাহিনী।

মেক্সিকোর নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়াম, ফ্যান জোন, সীমান্ত এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে নজরদারিতে এই রোবট কুকুরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সন্দেহজনক কার্যক্রম শনাক্ত, বিস্ফোরক বা ঝুঁকিপূর্ণ বস্তু চিহ্নিত করা এবং অপরাধ প্রতিরোধে প্রযুক্তিটি বিশেষভাবে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন নিরাপদ রাখতে রোবট কুকুর ব্যবহারের সিদ্ধান্ত মেক্সিকোর নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। জন্তু-সদৃশ এমন রোবটপ্রতি প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১,৪৫,০০০ ডলার) করে খরচ হবে গুয়াদালুপ সিটি কাউন্সিলের। এটি মেক্সিকোর মন্টেরি মেট্রো এলাকার একটি অংশ, যেখানে বিশ্বকাপের ম্যাচ রয়েছে।

রোবট কুকুরের কার্যক্রমণ কেমন হবে এ নিয়ে মেক্সিকোর স্থানীয় প্রশাসন ভিডিও প্রদর্শনীর আয়োজন করে। যেখানে কিছুটা বিপত্তিতে পড়লেও তাদের ভবন ও সিড়ি বেয়ে উঠতে দেখা যায়। সেখান থেকে গোপনে দৃশ্য ধারণ করে তা পুলিশকে সরবরাহ করে এসব রোবট। প্রদর্শনীতে এই কৃত্রিম কুকুর অস্ত্রধারী মানুষের মোকাবিলা এবং লাউডস্পিকারে তাকে অস্ত্র সমর্পনে আদেশ দিতে দেখা যায়।


গুয়াদালুপ সিটির মেয়র হেক্টর গার্সিয়া এই রোবট কুকুর ব্যবহারের লক্ষ্য নিয়ে জানিয়েছেন, ‘প্রাথমিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা দেবে এই রোবট। ওই সময় শারিরীক উপস্থিতির ঝুঁকি থাকলে অফিসারদের নিরাপত্তায় ভূমিকা রাখবে। দেনদরবারের ক্ষেত্রেও নিয়োগ করা হবে তাদের।’ এস্তাদিও মন্টেরি নামে পরিচিত বিবিভিএ স্টেডিয়ামে বিশ্বকাপের চারটি ম্যাচ রয়েছে। 

মেক্সিকোর বেশকিছু অঞ্চল অপরাধ প্রবণ। ফলে ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিদের থেকে শুরু করে বিদেশি পর্যটকসহ সবার নিরাপত্তায় দেশটিকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই বিশ্বকাপ ফিফার সবচেয়ে বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। তিন দেশের ১৬টি ভেন্যুতে হবে ১০৪টি ম্যাচ। যদিও মূল নজর থাকবে যুক্তরাষ্ট্রে, বিশ্বকাপের বড় একটি অংশ সেখানে গড়াবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন