বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ছোট অভ্যাস বদলালেই রমজান কাটবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত

ছোট অভ্যাস বদলালেই রমজান কাটবে সুন্দর ও স্বাস্থ্যসম্মত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রমজান মাস মুসলমানদের জন্য শুধু উপবাস নয়, এটি ইবাদত, আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে বাস্তবতা হলো, অনেকেই ইফতার ও সেহরির ভুল অভ্যাসের কারণে রোজা কাটাতে গিয়ে অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, ঘুমঘুম ভাব ও ইবাদতে মনোযোগের অভাব অনুভব করেন।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, ছোট অভ্যাস বদলালেই রোজা কাটানো সম্ভব হবে এনার্জেটিক ও সুন্দরভাবে।

ইফতারের জন্য স্বাস্থ্যসম্মত পরামর্শ:

  1. চিনি ও রঙিন শরবত এড়িয়ে চলুন
    ❌ ট্যাং, রুহ আফজা, রঙিন শরবত
    ✔️ ডাবের পানি, লেবুর শরবত, স্যালাইন

  2. ভাজাপোড়া ও মিষ্টি কমান
    ❌ জিলাপি, বুন্দিয়া, চপ, বেগুনি
    ✔️ খেজুর, ছোলা, মটর, যবের ছাতু, টকদই

  3. ইফতারে সালাদ রাখুন
    ✔️ সালাদ + প্রোটিন (ছোলা/বাদাম/ডিম) + অলিভ অয়েল বা মাস্টার্ড অয়েল

  4. তারাবির পর ভারী ডিনার নয়
    ✔️ রাতের জন্য হালকা স্যুপ, কর্নফ্লাওয়ার এড়িয়ে চলুন

  5. পর্যাপ্ত হাইড্রেশন
    ✔️ পানি, পিংক সল্ট মিশানো পানি (হাই ব্লাড প্রেসার এড়িয়ে চলুন)

  6. ভালো ঘুমের জন্য
    ✔️ ঘুমানোর আগে ক্যামোমাইল চা

সেহরিতে করণীয়:

  1. কমপ্লেক্স কার্ব খাবেন
    ✔️ ব্রাউন রাইস, ওটস, কিনোয়া, যবের ছাতু

  2. অতিরিক্ত পানি না খেয়ে পেট ভারী করবেন না

  3. প্রোটিন ও শাক-সবজি রাখুন
    ✔️ মাছ, মুরগি, ডিম, গরুর গোশত (ইফতারে প্রোটিন বেশি রাখুন)

  4. গুড ফ্যাট যোগ করুন
    ✔️ বাদাম, সিডস, অল্প ঘি বা বাটার
    ❌ ইফতার ও সেহরির পর দুধ চা এড়িয়ে চলুন

বিশেষজ্ঞরা বলেন, ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে

  • রোজা কাটবে ফিটনেসের সঙ্গে

  • ইবাদতে মনোযোগ বাড়বে

  • রমজান কাটবে প্রশান্তিতে


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন