শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিএনপি ক্ষমতায় আসলে গাজীপুর-৩ এ রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়ন নিশ্চিত হবে

    বিএনপি ক্ষমতায় আসলে গাজীপুর-৩ এ রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়ন নিশ্চিত হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌর বিএনপি’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌর এলাকার মুক্ত মঞ্চে আয়োজিত এ জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ছিল। শ্রীপুর পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

    সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় উলামায়ে দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, শ্রীপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির, পৌর বিএনপি’র আহ্বায়ক সদস্য আবুল হোসেন প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য খোকন প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান শরিফ সিদ্দিকী, বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    জনসভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে জনগণ নানাভাবে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শ্রীপুরের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তারা।

    শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ন কবির সরকার বলেন, ‘এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র।’

    বক্তারা আরও বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সবসময় সাধারণ মানুষের দুঃখে-সুখে পাশে থেকেছেন। তাকে বিজয়ী করা হলে গাজীপুর-৩ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সারা বাংলাদেশের ভিতরে বিএনপি'র সব থেকে তে গিয়ে এবং দলের প্রতি ভালোবাসা শ্রীপুর তথা গাজীপুর ৩ এর বিএনপি ও তার অঙ্গসহ সহযোগী নেতা কর্মীরা, আমি যদি আমার  শরীরের চামড়া বিক্রি করেও  নেতা কর্মীদের ঋণ শোধ করতে পারবো না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন