শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে ১১ দলীয় জোটের সমর্থনে শেষ জনসভা অনুষ্ঠিত

    পঞ্চগড়ে ১১ দলীয় জোটের সমর্থনে শেষ জনসভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেন, যখন এই বাংলাদেশের মানুষ এক যুগেরও দীর্ঘ সময় ধরে রাতের নির্বাচন ভোট চুরি নির্বাচন, ডামি নির্বাচনের মত দায় পার করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশের উপরে দলগুলোর উপরে এদেশের ব্যবস্থার উপরে হারিয়ে ফেলেছিল যখন রাজনৈতিক দলগুলো নির্যাতিত হতে হতে একসময় মনে করেছিল আর হয়তো তাদের মুক্তি সম্ভব নয়। 

    তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন। 

    সারজিস আলম বলেন, যখন ২৪ এ নির্বাচনের পরে যখন প্রত্যেকটা মানুষ ভেবেছিল বাংলাদেশে আর হয়তো সরকারের পতন হবে না। তখন যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশে অভ্যূত্থান সংঘটিত হয়। তখন যেই তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুক্তি পেয়েছে। সেই তরুণদের সেই বীরদের সেই শহীদদের স্মরণ করছি।

    সারজিস বলেন, আপনাদের ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। কেউ যেন ভোট কেন্দ্রে কারচুপি করতে না পারে। কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসে তারা যেন বাসা থেকে বিদায় নিয়ে আসে, কেননা তার ঠিকানা হবে হাসপাতালে। কেউ যদি ভোট কারচুপি করতে চায় তারা যেন সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা মনে রাখে।

    তিনি আরো বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্য সেবায় আধুনিকায়নের জন্য আড়াইশ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। 

    জনসভায় পঞ্চগড় পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন সরকারের সঞ্চালনায় ও জেলা এনসিপির আহ্বায়ক  এবিএম জুলফিকার আলম নয়নের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

    এর আগে, খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসেন জোটের নেতাকর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন