শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

    চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা দিকে সোনালী ব্যাংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোর্তজা মোরশেদ জানান, গভীর রাতে হঠাৎ দোকানঘরের ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় চরভদ্রাসন থানা পুলিশের একটি টহলরত দল আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

    তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দুটি দোকানঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্য থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

    ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় এড়াতে নির্বাচনের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখে।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে দোকানের ভেতরে থাকা কাঠ, যন্ত্রপাতি ও বিভিন্ন মালামাল পুড়ে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তারা সরকারের কাছে সহায়তার দাবি জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন