বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

গণনা শেষ: সেই জামায়াত আমিরের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার

গণনা শেষ: সেই জামায়াত আমিরের কাছ থেকে ৭৪ লাখ টাকা উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছে পাওয়া টাকা গণনা শেষ হয়েছে। এতে তার কাছে মোট ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তবে এ টাকার বৈধতা বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুরে বিমানবন্দরে আটক করা হয়।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এই টাকা উদ্ধার করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন