বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন আশরাফুল ও মারুফা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিলেন আশরাফুল ও মারুফা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে দেশের জনগণ অংশ নিচ্ছেন রাষ্ট্র সংস্কার সংক্রান্ত সাংবিধানিক গণভোটে, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক দিশা।

এই ভোট উৎসবে অংশ নিয়েছেন খেলোয়াড়রাও। চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, আর ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

এছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লা থেকে ভোট দিয়েছেন। প্রথমবার ভোট দেওয়া নারী দলের পেসার মারুফা আক্তার তার নিজ এলাকা থেকে ভোট দেন, সঙ্গে ছিলেন তার পরিবারও।

ভোট প্রদানের সময় উভয় খেলোয়াড়ই ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভোটের গুরুত্ব সম্পর্কে মন্তব্য করেন। দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটপরিবেশ লক্ষ্য করা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন