শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফেসবুকে নতুন এআই অ্যানিমেশন ফিচার চালু

    ফেসবুকে নতুন এআই অ্যানিমেশন ফিচার চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক প্রোফাইল ছবি এখন আর স্থির থাকবে না—ছবি নড়বে, হাসবে, হাত নেড়ে শুভেচ্ছা জানাবে। মেটা সম্প্রতি এআই-চালিত নতুন ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের প্রোফাইল ছবি অ্যানিমেট করার সুযোগ দেয়।

    স্থির ছবি কয়েক সেকেন্ডেই বদলে যাবে জিআইএফ ধাঁচের চলমান ছবিতে। ব্যবহারকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে কিছু অ্যানিমেশন। যেমন- ওয়েভ, কনফেটি, পার্টি হ্যাট, হার্ট ইত্যাদি।

    ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীর অনুভূতির সঙ্গে মিলিয়ে প্রোফাইল ছবি সাজানো যাবে। ভবিষ্যতে আরও অ্যানিমেশন যুক্ত হবে। ঋতুভিত্তিক ও বিশেষ উপলক্ষেও নতুন অপশন আনার পরিকল্পনা রয়েছে।

    ছবি বাছাইয়ের ক্ষেত্রেও কিছু পরামর্শ দিয়েছে ফেসবুক। একজন ব্যক্তি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন— এমন ছবি সবচেয়ে ভালো ফল দেবে। মুখ পরিষ্কারভাবে দৃশ্যমান থাকতে হবে। হাতে অন্য কোনো বস্তু না থাকাই ভালো।

    ব্যবহারকারীরা ক্যামেরা রোল থেকে ছবি নিতে পারবেন। অথবা আগে আপলোড করা ছবি থেকেও বেছে নেওয়া যাবে। অ্যানিমেশন তৈরি হলে সেটি প্রোফাইলে দেখা যাবে। ফিডেও শেয়ার করা যাবে।

    নতুন এই ফিচার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এটি মজার একটি সংযোজন। আবার কেউ কেউ একে অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করছেন।

    প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত কনটেন্ট বাড়াতেই এমন উদ্যোগ। ব্যবহারকারীদের আরও বেশি সম্পৃক্ত রাখাই লক্ষ্য।

    একই সঙ্গে ‘রিস্টাইল’ নামের আরেকটি ফিচারও যুক্ত হয়েছে। স্টোরিজে ছবি আপলোড করলে সেটি এআই দিয়ে নতুনভাবে সাজানো যাবে। চাইলেই ছবিকে ইলাস্ট্রেশন রূপ দেওয়া সম্ভব। প্রিসেট অপশন রয়েছে। এমনকি টেক্সট নির্দেশনা দিয়েও ছবির ধরন বদলানো যাবে।

    ফেসবুকের এই পদক্ষেপ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই ব্যবহারের পরিসর দ্রুত বাড়ছে। প্রোফাইল ছবি থেকে স্টোরিজ- সবখানেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন