শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি!

    ‘রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব ভালোবাসা দিবস মানেই ফুল, চকলেট আর রোমান্টিক ডিনার। কিন্তু মৌলভীবাজারে আজকের চিত্রনাট্য ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রেমের সন্ধ্যানে বের হয়ে এক যুবক যা পেলেন, তা হয়তো তার ১৪ পুরুষের কেউ কখনো কল্পনাও করেননি। ফুলের বদলে তার কপালে জুটল হিল জুতা পিঠা আর বোনাস হিসেবে ‘গণ-কিল’।

    ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শহরের পরিচিত ও জনপ্রিয় ওয়াক ওয়েতে। প্রত্যক্ষদর্শীরা জানান,দুই তরুণী বেশ ফুরফুরে মেজাজে ওয়াক ওয়েতে হাঁটছিলেন। ঠিক তখনই সেখানে আবির্ভাব ঘটে এক ‘স্বঘোষিত রোমিওর’।

    সূত্রের খবর, ওই যুবক আজকের দিনে ‘সিঙ্গেল’ থাকার বেদনা সইতে না পেরে একজন সঙ্গীর খোঁজে শিকারে নেমেছিলেন। দুই তরুণীকে দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। সিনেমার কায়দায় ‘রোমান্টিক ওয়েতে’ উত্ত্যক্ত বা ইভটিজিং শুরু করেন তিনি। ভেবেছিলেন, হয়তো কোনো একটি মন গলে যাবে।

    কিন্তু হায়! মন তো গললই না, বরং তরুণীদের পায়ের জুতা খুলে গেল। মুহূর্তের মধ্যে রোমান্টিক দৃশ্যটি অ্যাকশন মুভিতে রূপ নেয়। দুই তরুণী মিলে ওই যুবককে ‘জুতা-পেটা’ শুরু করেন।

    ঘটনার এখানেই শেষ নয়। বাঙালির চিরায়ত স্বভাব অনুযায়ী, ঝটলা দেখে সেখানে আভির্ভাব ঘটে স্থানীয় কিছু ‘হিরো’ বা উৎসুক জনতার। ঘটনা বোঝা মাত্রই তারাও যোগ দেন এই মহৎ কর্মে। শুরু হয় ‘গণজোয়ারে বেদরক কেলানি’। কেউ কিল, কেউ চড়, আবার কেউ শুধুই হাত সাফাই করার জন্য ভিড় ঠেলে দুই-একটা বসিয়ে দেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, "ভাইটি এসেছিলেন গার্লফ্রেন্ড খুঁজতে, কিন্তু এখন তাকে খুঁজতে হবে ভালো কোনো হাড় ভাঙা ডাক্তার। পাবলিকের মাইর আর জুতার বাড়ি খেয়ে তিনি ভালোবাসা দিবসের আসল মর্ম বুঝে গেছেন।"

    শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই রোমিও যুবক ভিড়ের ফাঁকে কোনোমতে নিজের প্রাণ (এবং অবশিষ্ট মান-সম্মান) নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন