শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা

    স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সব ডিভাইসের স্পেয়ার পার্টসে বিশেষ ছাড় দিচ্ছে। এই অফারের আওতায় মেইনবোর্ড ও স্ক্রিন রিপ্লেসমেন্টে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে রিয়েলমি’র সকল সার্ভিস সেন্টারে। পাশাপাশি, সব ধরনের স্পেয়ার পার্টস, অ্যাকসেসরিজ ও সেফগার্ড সার্ভিসে থাকছে ১০% ছাড়। এ বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

    একইসাথে, রিয়েলমি তাদের জনপ্রিয় সার্ভিস ডে ক্যাম্পেইনও চালু করেছে, যা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ রেটে তাদের ডিভাইসের প্রিমিয়াম কেয়ার নেওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকছে সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং সুবিধা; যার মধ্যে রয়েছে আউট-অব-ওয়ারেন্টি রিপেয়ার চার্জ, স্মার্টফোন ক্লিনিং ও মেইনটেন্যান্স, অফিসিয়াল সফটওয়্যার আপগ্রেড ও প্রটেকটিভ ফিল্ম বা কেস (স্টক থাকা সাপেক্ষে)।

    দেশজুড়ে সকল রিয়েলমি সার্ভিস সেন্টারে এ সুবিধা পাওয়া যাবে, যেখানে ক্রেতাদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সাপোর্টের সুব্যবস্থা থাকছে। হাই-কোয়ালিটি আফটার-সেলস সার্ভিস ও ডিভাইস কেয়ার সকল ব্যবহারকারীর জন্য সহজলভ্য করতে ব্র্যান্ডটি কতোটা প্রতিশ্রুতিবদ্ধ; রিয়েলমির এ ক্যাম্পেইন তারই প্রমাণ দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন