বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত

    শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘড়ির কাঁটা যখন ১২.১মিনিট বেজে ওঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক নিবেদন করা হয়েছে। 

    মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন সহ বিএনপির নেতৃবৃন্দসহ পুস্পস্তবক অর্পণ করা হয়।

    এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শ্রীমঙ্গল থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, জনপ্রতিনিধি, বিএনপি'র সহযোগী পৌর যুবদল, উপজেলা পৌর যুবদল, জাসাস সহ রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টুরিস্ট পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকেও শ্রদ্ধার সহিত পুষ্পস্তবক অর্পণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন