শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেটার নতুন ফিচার: থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে

    মেটার নতুন ফিচার: থ্রেডস পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সোশ্যাল মিডিয়া থ্রেডস–এ নতুন ফিচার চালু হয়েছে। এখন ব্যবহারকারীরা সরাসরি থ্রেডস অ্যাপ থেকে নিজেদের পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন, ঘোষণা দিয়েছে মেটা।

    নতুন ফিচারের মাধ্যমে থ্রেডসের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া যাবে। এর আগে শেয়ার করা গেলেও ব্যবহারকারীকে অ্যাপ থেকে বের হতে হতো। এখন থ্রেডসের ভেতরেই দেখা যাবে— স্টোরিতে পোস্টটি কেমন দেখাবে।

    থ্রেডসের ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে মেটা। বিশেষ করে ইনস্টাগ্রামের বড় ব্যবহারকারীভিত্তিকে কাজে লাগানো। বর্তমানে থ্রেডসের মাসিক ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটির বেশি। তবু প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্স–এর সঙ্গে প্রতিযোগিতায় আরও এগোতে চায় মেটা।

    থ্রেডস চালু হয় ২০২৩ সালের জুলাইয়ে। শুরু থেকেই এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। নিবন্ধনের সময় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম আইডি দিয়ে লগইন করতে হয়। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলের নাম, ছবি, বায়ো ও ভেরিফিকেশন তথ্য যুক্ত হয়। এমনকি ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করা হয় এক ট্যাপে তাদের থ্রেডসেও অনুসরণ করা যায়।

    মেটা গত দুই বছরে নিজেদের অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে থ্রেডসের প্রচার জোরদার করেছে। জনপ্রিয় থ্রেডস পোস্ট দেখানো হয়েছে ফেসবুকে। ইনস্টাগ্রামেও যোগ করা হয়েছে থ্রেডস পোস্টের আলাদা কারোসেল।

    পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুবিধাও দেওয়া হয়েছে। এসব উদ্যোগে ইতিবাচক ফল মিলেছে বলে মনে করছে বাজার বিশ্লেষকেরা।

    বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েব–এর তথ্য অনুযায়ী, মোবাইলে দৈনিক ব্যবহারের দিক থেকে থ্রেডস এখন এক্সকে ছাড়িয়ে গেছে। তবে ওয়েব প্ল্যাটফর্মে এখনো এগিয়ে এক্স।

    পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের আগস্টে থ্রেডসের মাসিক ব্যবহারকারী ছিল ২০ কোটি। এক বছরের ব্যবধানে তা বেড়ে ২০২৫ সালের আগস্টে দাঁড়ায় ৪০ কোটিতে। অক্টোবরে মেটা জানায়, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১৫ কোটিতে পৌঁছেছে।

    নতুন স্টোরি–শেয়ারিং সুবিধা ব্যবহারকারীদের আরও সক্রিয় করবে বলে আশা করছে মেটা। একই সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের থ্রেডসে আনতেও এটি ভূমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন