শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বৃক্ষরোপণ, প্লাস্টিক নিয়ন্ত্রণ ও সুন্দরবন সুরক্ষা অগ্রাধিকার: পরিবেশ প্রতিমন্ত্রী

    বৃক্ষরোপণ, প্লাস্টিক নিয়ন্ত্রণ ও সুন্দরবন সুরক্ষা অগ্রাধিকার: পরিবেশ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং সুন্দরবন সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ।

    এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব পেলে পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর অঙ্গীকার করা হয়েছিল। সে অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে এ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।

    প্লাস্টিক দূষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (ওয়ানটাইম প্লাস্টিক) বড় শহরগুলোতে জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

    সুন্দরবন সুরক্ষার বিষয়ে তিনি বলেন, দস্যুবৃত্তি ও অবৈধ কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করার পরিকল্পনা রয়েছে।

    প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং দেশের মানুষের কল্যাণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

    উল্লেখ্য, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রিসভায় দায়িত্ব গ্রহণ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন