শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সন্ত্রাসী হামলা: অসহ্য যন্ত্রনায় জীবন কাটাচ্ছেন সাংবাদিক বাছিত

    সন্ত্রাসী হামলা: অসহ্য যন্ত্রনায় জীবন কাটাচ্ছেন সাংবাদিক বাছিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শারীরিক অক্ষম নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান মানবেতর জীবন-যাপন করছেন।

    অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে বসে ধুঁকছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল বাছিত খান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে তার পরিবারের নেমে এসেছে চরম অনিশ্চয়তা আর অভাব অনটনর জীবনযাপন। অনেকটা মানবেতর জীবন-যাপন কাটাচ্ছেন পরিবার নিয়ে।

    আব্দুল বাছিত খান কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর  ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। তিনি এক যুগেরও বেশী সময় ধরে সংবাদকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ধাপিয়ে বেড়িয়েছেন,অন্যায় অপকর্মের সংবাদ প্রকাশ করায় বিগত ১৩ই আগস্ট ২০২২ ইং কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের একদল বিপথগামী সন্ত্রাসী প্রাণে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে হাত পা প্রায় বিচ্ছিন্ন করে দেয় এবং মৃত ভেবে তাকে ফেলে যায়। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, প্রায় দুই মাস তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। এরপর থেকে একাধিকার তার শরীরে অস্ত্রপাচার করা হয়েছে।

    ঋণ, কর্জ এবং মানুষের সাহায্য সহযোগীতা নিয়ে প্রায় ৭লাখ টাকা চিকিৎসায় ব্যয় হয়েছে। এখনও ঋন,কর্জ করে তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ডান হাত বিকল এবং বাম পায়ে রড, পাত ও বাম হাতে পাত লাগানো রয়েছে যা অসহ্য যন্ত্রনায় ধুকছেন তিনি। অস্র পাচার করতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। প্রায় ৩ লাখ টাকা লাগবে অস্রপাচার ও অন্যান্য খরচ বাবত যা তার পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। 

    মা ভাই বোন স্ত্রী সন্তানের একমাত্র উপার্জনের ব্যক্তিটি আজ পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতিব মানবেতর জীবন-যাপন করে কোন প্রকার চলছে সংসার।

    হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। 

    মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ জানান, আব্দুল বাছিত খান দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অক্ষম। চিকিৎসার অভাবে তার জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না, দেশ-বিদেশের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে চিকিৎসাসহ তার পরিবার আলোর মুখ দেখবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন