শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইফতারে ফল খেলে সুগার বাড়ে, নিয়ন্ত্রণে রাখে দারুচিনি

    ইফতারে ফল খেলে সুগার বাড়ে, নিয়ন্ত্রণে রাখে দারুচিনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইফতারের সময় ফল প্রায় অপরিহার্য। সারাদিন রোজা রাখার পর একটি টুকরো তরমুজ, কয়েক স্লাইস আপেল বা কলা শরীরকে দ্রুত শক্তি ও সতেজতা যোগ করে। ফল পুষ্টিতে ভরপুর, এতে ফাইবার, ভিটামিন সি, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

    তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। ফলের মধ্যে প্রাকৃতিক শর্করা-গ্লুকোজ, সুক্রোজ ও ফ্রুক্টোজ থাকে। ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসে ভুগছেন এমন অনেকেরই আশঙ্কা, কলার মতো মিষ্টি ফল খেলেই বুঝি রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাদের ক্ষেত্রে এই উদ্বেগ আরও বেশি। কারণ রক্তে সুগারের ওঠানামা দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

    কিন্তু তাই বলে কি ফল পুরোপুরি বাদ? বিশেষজ্ঞদের মতে, একেবারেই নয়। ফলের প্রাকৃতিক চিনি থাকলেও এর সঙ্গে থাকে ফাইবার, যা শর্করার শোষণ ধীর করে। অর্থাৎ ফলের সুগার সরাসরি সুগারের মতো আচরণ করে না। বরং সঠিক উপায়ে এবং পরিমিত পরিমাণে খেলে ফল ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকায়ও জায়গা পেতে পারে। এখানেই আসে একটি সহজ কৌশল-ফলের উপর ছিটিয়ে দিন দারুচিনির গুঁড়া।

    দারুচিনির উপকারিতা
    স্বাদে হালকা মিষ্টি হলেও দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে পরিচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দারুচিনির মধ্যে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে। ফলে শরীর গ্লুকোজকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে।

    আপেল, নাশপাতি, কলা বা এমনকি পেঁপের উপর সামান্য দারুচিনি ছড়িয়ে দিলে শুধু স্বাদই বাড়ে না, ফলের গ্লাইসেমিক প্রতিক্রিয়াও তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ থাকে। অনেক ক্ষেত্রে হঠাৎ সুগার স্পাইক বা দ্রুত রক্তে শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এই মসলা।

    যেভাবে খাবেন
    ফল কেটে নেওয়ার পর আধা চা-চামচের কম দারুচিনির গুঁড়া হালকা করে ছিটিয়ে দিন। চাইলে দইয়ের সঙ্গে ফল মিশিয়েও তার উপর দারুচিনি দিতে পারেন। এতে প্রোটিন, ফাইবার ও মসলার সমন্বয়ে খাবারটি আরও সুষম হবে।
    তবে মনে রাখতে হবে, দারুচিনি কোনো জাদুকরী ওষুধ নয়। এটি একটি সহায়ক উপাদান মাত্র। ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা, পরিমিত পরিমাণে ফল খাওয়া এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন