শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার

    শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারে অভিযান চালিয়ে ৫টি এয়াগান উদ্ধার করেছে র‌্যাব-৯। এর আগেও বিভিন্ন সময়ে মৌলভীবাজারের বিভিন্ন ঝোপঝাড় থেকে অনেক এয়ারগান উদ্ধার করা হয়।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

    তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভূনবীর রাজপাড়া এলাকার বাঁশ বাগানের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

    তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

    এ ব্যাপারে  একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত এয়ারগানগুলো শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন