বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাউন্সিলিং সেবা প্রদান

    ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাউন্সিলিং সেবা প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়েছে।

    শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত মাদকাসক্ত রোগীদের মাঝে কাউন্সিলিং সেবা প্রদান করা হয়।

    কাউন্সিলিং অনুষ্ঠানে প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ।

    এ ছাড়া নিরাময় কেন্দ্রের কাউন্সিলর ফেবিন রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টিএনসি ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মো. ইকবাল, তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়া ও সুশান্ত পাল।

    কাউন্সিলিং প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, পরামর্শক মো. তাকবীর হোসেন ও মো. শ্রাবণ।

    সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করে বলেন, মাদক নির্মূলে প্রশাসন তাদের তৎপরতা নিয়মিত চালিয়ে যাবে এবং চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

    প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, কেউ মাদকাসক্ত হয়ে গেলেই আশাহত হওয়া যাবে না; ভালো চিকিৎসা পেলে যে কোনো মাদকাসক্ত ব্যক্তি পুনরায় সুস্থ জীবনে ফিরে আসতে পারে। মাদকাসক্তদের তাচ্ছিল্য না করে সঠিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সমাজের সুস্থ ধারায় নিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যেতে হবে।
    এ ছাড়া চিকিৎসা নিতে আসা রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারেও সচেতন থাকার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।

    সমাপনী বক্তব্যে প্রত্যাশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরমান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের মৌখিক নির্দেশনা এবং ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসানের পরামর্শ অনুযায়ী এই কাউন্সিলিং সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন