বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে জামশেদ আলম রানা

    পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে জামশেদ আলম রানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহোদয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে যোগদান করছেন লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

    লক্ষ্মীপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালীন সময়ে তিনি একজন সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে আন্তরিকতা—সব মিলিয়ে স্থানীয়দের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি।

    ইউএনও হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি কক্সবাজারে বদলি হলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে একধরনের শূন্যতা তৈরি হয়। বিদায়ী সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকরা তার কর্মদক্ষতা ও মানবিক আচরণের প্রশংসা করেন।

    এদিকে, পানিসম্পদ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণকে অনেকেই তার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে দেখছেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের কাজের দক্ষতা নতুন দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    জামশেদ আলম রানার নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন