শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজ সন্ধ্যায় আকাশে বিরল গ্রহমেলায় চোখ রাখুন

    আজ সন্ধ্যায় আকাশে বিরল গ্রহমেলায় চোখ রাখুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ সন্ধ্যায় বাংলাদেশ থেকে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করা যাবে। অনুকূল আকাশ পরিষ্কার থাকলে একসঙ্গে আমাদের সৌরজগতের একাধিক গ্রহ দেখা যাবে।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন — এই ছয়টি গ্রহ আকাশে অবস্থান করবে। তবে ইউরেনাস ও নেপচুন খালি চোখে দেখা প্রায় অসম্ভব, এগুলো দেখতে টেলিস্কোপের প্রয়োজন হবে।

    অন্যদিকে, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি অনুকূল অবস্থায় খালি চোখে দেখা সম্ভব। বিশেষজ্ঞরা বলেন, দিগন্ত পরিষ্কার এবং আলোকদূষণ কম থাকলে গ্রহগুলো আরও সহজে চিহ্নিত করা যাবে।

    সূর্যাস্তের প্রায় ৩০ মিনিট পর পশ্চিম আকাশ লক্ষ্য করার পর বুধ ও শুক্র সূর্যাস্তের কাছাকাছি দেখা যাবে। শনি কিছুটা দূরে অবস্থান করতে পারে। পূর্ব আকাশে চাঁদের উপরে উজ্জ্বল বস্তু হিসেবে দেখা যাবে বৃহস্পতি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম আকাশের গ্রহগুলো দ্রুত দিগন্তের নিচে অস্ত যায়। সাধারণত রাত ৮টার পর পশ্চিম আকাশে গ্রহগুলো দেখা কঠিন হয়ে যায়, তবে বৃহস্পতি তুলনামূলকভাবে বেশি সময় দৃশ্যমান থাকে।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন বহু-গ্রহের সারিবদ্ধ দৃশ্য বিরল হলেও একেবারেই অদ্বিতীয় নয়। ভবিষ্যতে অনুরূপ গ্রহসমাবেশ দেখা যাবে ২০৪০ সালে।

    জ্যোতির্বিজ্ঞানীরা আরও সতর্ক করেছেন, রাতে সব আলোকবিন্দুই প্রায় একই রকম মনে হতে পারে। যেসব আলোর বিন্দু মিটমিট করে জ্বলে, সেগুলো সাধারণত তারা। আর যেসব আলোর বিন্দু স্থির ও অবিচল আলো দেয়, সেগুলো সাধারণত গ্রহ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন