বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

    প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা এবং প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মনোনীত করায় তাঁকে ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. সলিম উল্যাহ, সিনিয়র সহ-সভাপতি মামুন উর রশীদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রইস হোসেন সিকদারসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা চাঁদপুরের উন্নয়ন বিষয়ে একান্তে কথা বলেন।

    ড. মো. সলিম উল্যাহ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্তের ফলে ড. মাহদী আমিনের মতো অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দক্ষ ব্যক্তিত্ব প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণতা এবং দেশগঠনে ইতিবাচক চিন্তাধারা জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

    তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, ড. মাহদী আমিনের নেতৃত্বে তাঁর নিজ জেলা চাঁদপুরসহ দেশের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী সিদ্ধান্ত কার্যকরে কাঙ্ক্ষিত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সফল ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন