শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাষের সময় চুয়াডাঙ্গার মাঠে উদ্ধার ল্যান্ডমাইন সদৃশ বস্তু

    চাষের সময় চুয়াডাঙ্গার মাঠে উদ্ধার ল্যান্ডমাইন সদৃশ বস্তু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় জমি চাষ করার সময় ল্যান্ডমাইন সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি মাঠে এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে এক কৃষক জমি চাষ করছিলেন। এ সময় মাটির নিচ থেকে ল্যান্ডমাইন সদৃশ কয়েকটি বস্তু বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

    খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে।

    চুয়াডাঙ্গায় ফসলের মাঠে মিলল ল্যান্ডমাইন সদৃশ বস্তু | দৈনিক নয়া দিগন্ত

    এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইনের মতো। মাটির নিচে আরও বস্তু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলোর সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পাকিস্তানি বাহিনীর সময়কার হতে পারে।

    তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল আছে।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ল্যান্ডমাইন সদৃশ বস্তুগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন