শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় চারটি বেসরকারি হাসপাতালকে জরিমানা

    ব্রাহ্মণবাড়িয়ায় চারটি বেসরকারি হাসপাতালকে জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ১ মার্চ  সকাল থেকে দুপুর  দেড়টা  পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট নাসরিন ।

    অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোঃ রায়হান তালুকদার, ডা. মোঃ জুবায়ের আহমেদ, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান ভূইয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন,স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন প্রমুখ। 

    এসময় শহরের কুমাড়শীল মুড়ে অবস্থিত আলিফ জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, নাজ মেডিকেল সেন্টার কে ২০ হাজার টাকা, পুরাতন জেল রোডে অবস্থিত আয়াত হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা, টেংকের পারে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    অভিযানকালে দেখা যায়,হাসপাতাল গুলোতে অপরিষ্কার অপরিছন্নতা, লাইসেন্স সহ বিভিন্ন কাগজপত্রের ঘাটতি , ওটি ইনচার্জ উপস্থিত না থাকা, ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান ছাড়া পরীক্ষা নিরীক্ষা করানো, সেবার নামে ঘাটতি এসব  অসঙ্গতি জনিত কারণে তাদের এই জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনাকারী  সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধ ভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এসময়  কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন