শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্ক্যাল্প সুস্থ রাখার সহজ ঘরোয়া সমাধান

    স্ক্যাল্প সুস্থ রাখার সহজ ঘরোয়া সমাধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাথাভর্তি পাকা চুল, খুশকি, চুল পড়া বা দুর্বল চুলের সমস্যা নিয়ে ভোগান্তি পান অনেকেই। তবে দৈনন্দিন জীবনযাপনের ব্যস্ততার মধ্যে প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া সম্ভব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সহজ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে সপ্তাহে দুইবার চুলের স্ক্যাল্পের যত্ন নিলে চুল পড়া কমে, খুশকি দূর হয় এবং চুলের গোড়া শক্ত হয়।

    প্রয়োজনীয় উপকরণ (একবার ব্যবহারের জন্য)

    • চাল – ১ টেবিল চামচ
    • জিরা – ১ চা চামচ
    • চা পাতা – ১ চা চামচ
    • কালোজিরা – ½ চা চামচ
    • মেথি – ১ চা চামচ
    • তিসি – ১ চা চামচ
    • পানি – ২ কাপ

    প্রস্তুত প্রণালী:

    সব উপকরণ একসাথে পানিতে দিয়ে মাঝারি আঁচে ৪–৫ মিনিট ফুটাতে হবে। পানি অর্ধেক হলে নামিয়ে ঠাণ্ডা করুন। এরপর ছেঁকে শুধু তরল অংশ আলাদা করে নিন।

    ব্যবহার বিধি:
    ঠাণ্ডা মিশ্রণটি স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগান। ২০–৩০ মিনিট রেখে সাধারণ পানি বা মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুলের স্বাস্থ্য অনেকটা উন্নত হয়।

    উপকারিতা:

    • চুল পড়া কমাতে সাহায্য করে
    • খুশকি দূর করে এবং স্ক্যাল্প পরিষ্কার রাখে
    • চুলের গোড়া শক্ত করে, অকালপক্বতা রোধ করে
    • চুল নরম, মসৃণ ও ঝলমলে করে

    নিয়মিত প্রাকৃতিক যত্নের মাধ্যমে চুলের স্বাভাবিক সৌন্দর্য ফিরে আসে এবং মাথার সমস্যা অনেকটা কমে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ