শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ড্রাম ট্রাকের বালির দৌরাত্ম্য, দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী

    ড্রাম ট্রাকের বালির দৌরাত্ম্য, দুর্ভোগে লক্ষ্মীপুরবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কে চলাচলকারী ড্রাম ট্রাক থেকে প্রতিনিয়ত বালি পড়ে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বালির কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীসাধারণ।

    সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন  একের পর এক বালুভর্তি ড্রাম ট্রাক মহাসড়ক দিয়ে চলাচল করে। ট্রাকগুলোর অনেকগুলোর ঢাকনা ঠিকভাবে বাঁধা না থাকায় কিংবা অতিরিক্ত বোঝাইয়ের কারণে চলন্ত অবস্থায় সড়কে বালি ঝরে পড়ে। এতে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছেন। সামান্য অসতর্কতায় পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

    স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ অভিযান দেখা গেলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় ট্রাকগুলো কোনো জবাবদিহিতা ছাড়াই সড়কে বীরদর্পে চলাচল করছে বলেও অভিযোগ রয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত বোঝাই ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বালু পরিবহন সড়ক নিরাপত্তার জন্য বড় হুমকি। নিয়মিত তদারকি, ওজন নিয়ন্ত্রণ এবং ট্রাকের বডি সঠিকভাবে আবৃত রাখা বাধ্যতামূলক না করলে পরিস্থিতির উন্নতি হবে না।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কঠোর পদক্ষেপ দাবি করেছেন সচেতন নাগরিকরা। তাদের প্রশ্ন—ড্রাম ট্রাকের বালির অত্যাচার থেকে লক্ষ্মীপুরবাসীকে রক্ষা করবে কে ?a


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন