বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রিয়াদ থেকে ব্যক্তিগত বিমানেই দেশ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

রিয়াদ থেকে ব্যক্তিগত বিমানেই দেশ ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে, দেশটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কবলে। সম্প্রতি রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ পরিস্থিতিতে শিরোনামে চলে এসেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রিয়াদে অবস্থান করছেন রোনালদো। ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর দিনেও তিনি ক্লাবের হয়ে মাঠে ছিলেন। তবে পরিস্থিতি চরম মাত্রা ধারণ করায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

সম্প্রতি শান্তির আশ্বাস হিসেবে খবর আসে, রোনালদোর বিলাসবহুল বিমান সৌদি আরব ত্যাগ করেছে। তবে বিমানের মধ্যে রোনালদো ছিলেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রোনালদোর ব্যক্তিগত বিমানটির মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ পাউন্ড। এটি বিশ্বের অন্যতম অত্যাধুনিক ব্যক্তিগত বিমান, যা ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে পরিচিত। এই বিমান ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম এবং বিরতিহীনভাবে ৭,০০০ মাইলেরও বেশি পথ উড়তে পারে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর নিরাপত্তা নিশ্চিত করতে বিমান ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়, বিশেষ করে রিয়াদে একাধিক ড্রোন হামলার পর। ফুটবল ভক্তরা এখনও নিশ্চিত হতে চায়, তিনি নিরাপদে আছেন কি না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন