বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ‘আমি টাকা খাই না' ঈশ্বরগঞ্জ-৮ আসন এমপি'র স্টাটাস ভাইরাল

    ‘আমি টাকা খাই না' ঈশ্বরগঞ্জ-৮ আসন এমপি'র স্টাটাস ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় নতুন করে ৪৪টি সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় ৬০ কোটি টাকার এসব কাজের দরপত্র প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

    গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান এমপি মাজেদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, আগামী ছয় মাসের মধ্যে সব দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। 

    দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আমি টাকা খাই না। কেউ খাইলে তাকে বেঁধে রাখবেন, আমাকে জানাবেন।’ 

    স্ট্যাটাসে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতিটি ভোট আমার কাছে আমানত। আসুন, সবাই মিলে ঈশ্বরগঞ্জকে বদলে দিই। সামনে আরও চমক আছে।’

    সংসদ সদস্যের এমন বার্তায় স্থানীয়রা বলছেন, এই অনুমোদন ঈশ্বরগঞ্জের অবহেলিত সড়কগুলো উন্নয়নে বড় অগ্রগতি। তাঁদের আশা, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। তবে দরপত্র থেকে শুরু করে কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন