বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম প্রসেসিং ফি বৃদ্ধি: কত খরচ হবে?

    যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম প্রসেসিং ফি বৃদ্ধি: কত খরচ হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে বেশি খরচ গুণতে হবে যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা বা গ্রিন কার্ড পেতে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা (USCIS) ১ মার্চ থেকে প্রিমিয়াম প্রসেসিং ফি বৃদ্ধি সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে।

    নতুন নিয়ম অনুযায়ী, এইচ-১বি ভিসা, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড ও এল-১ ভিসার প্রিমিয়াম প্রসেসিং ফি ২ হাজার ৮০৫ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৯৬৫ ডলার করা হয়েছে। ও-১, পি, কিউ, ই ও টিএন (আই-১২৯) ওয়ার্ক ভিসার ক্ষেত্রেও একই হারে ফি বেড়েছে।

    মৌসুমি ও ধর্মীয় কর্মীদের জন্য এইচ-২বি ও আর-১ ক্যাটাগরির ফি ১ হাজার ৬৮৫ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৭৮০ ডলার করা হয়েছে। তবে পারিবারিক কোটায় গ্রিন কার্ডের আবেদনের ফি অপরিবর্তিত রয়েছে।

    শিক্ষার্থীদের ক্ষেত্রে ওপিটি ও স্টেম-ওপিটি অনুমোদনের প্রিমিয়াম ফি ১ হাজার ৭৮০ ডলারই থাকছে। কিন্তু এফ, জে ও এম ক্যাটাগরির শিক্ষার্থীদের স্ট্যাটাস পরিবর্তনের ফি বেড়ে ২ হাজার ৭৫ ডলার হয়েছে।

    ফি বৃদ্ধির কারণ হিসেবে ইউএসসিআইএস জানিয়েছে, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং দীর্ঘদিনের আবেদনজট কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বেশি ফি দিলেই যে আবেদন অনুমোদিত হবে, এমন নিশ্চয়তা নেই। শুধু অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রসেস করা হবে।

    আরও বলা হয়েছে, ১ মার্চ বা তার পর ডাকযোগে পাঠানো আবেদনে যদি পুরোনো ফি জমা দেওয়া হয়, তাহলে আবেদন সরাসরি বাতিল করা হবে। এতে আবেদনকারীর সময় ও অর্থ দুই-ই নষ্ট হতে পারে।

    মার্কিন আইন অনুযায়ী, প্রতি দুই বছর পরপর প্রিমিয়াম প্রসেসিং ফি পর্যালোচনা করা বাধ্যতামূলক। তাই ভবিষ্যতে আবারও ফি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, বাড়তি খরচ নিয়োগকর্তা ও বিদেশি কর্মী উভয়ের ওপরই চাপ বাড়াবে। তবে যদি সত্যিই প্রসেসিং সময় কমে, তাহলে দীর্ঘমেয়াদে আবেদনকারীরা কিছুটা সুবিধা পেতে পারেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন