বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • ইরানের বিরুদ্ধে হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করবে না আমিরাত

    ইরানের বিরুদ্ধে হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করবে না আমিরাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্পষ্ট করে জানিয়েছে, ইরানের বি'রুদ্ধে কোনো হা'মলার জন্য তারা তাদের আকাশসীমা বা ভূখ'ণ্ড ব্যবহার করতে দেবে না।

    গতকাল মঙ্গলবার (৩ মার্চ) আবুধাবিতে এক প্রেস ব্রিফিংয়ে দেশটির কর্মকর্তারা নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

    এ সময় দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি বলেন, ইউএইর অবস্থান পরিষ্কার। ইরানের বি'রুদ্ধে কোনো হা'মলায় ইউএই তাদের আকাশসীমা বা স্থলভাগ ব্যবহারের অনুমতি দেবে না। একই সঙ্গে তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক, বাসিন্দা ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষার অধিকার ইউএইর রয়েছে।

    রিম আল হাশিমি ইরানের ব্যালিস্টিক ক্ষে'পণা'স্ত্র কর্মসূচিকে গোটা অঞ্চলের জন্য হু'মকি হিসেবে বর্ণনা করেন এবং বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। বর্তমান সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং উত্তেজনা আরও বাড়লে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন