বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের বালাশপুর নোয়াহাট এলাকায় অবস্থিত মাদ্রাসা-ই  ফজলুল কোরআন বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মোঃ নাইম। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বারাকপুর গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ মিজান।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১১টা দিকে মাদ্রাসা ক্যাম্পাস থেকে নাইম নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

    নিখোঁজ শিক্ষার্থীর পিতা মোঃ মিজান জানান, ছেলেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। কেউ যদি তার ছেলের কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে অনুগ্রহ করে ০১৭৫৭৩৫০৫২৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

    এদিকে স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে অনুসন্ধান জোরদারের আহ্বান জানিয়েছেন।

    নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে প্রশাসনসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পরিবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন